
হাওড়া :- রাজ্য সরকার ঘোষণা করলো করোনা পরিস্থিতি সামলাতে এ বার থেকে গোটা রাজ্যে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউন থাকবে। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি সপ্তাহের বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন হবে। আগামী সপ্তাহে কোন দুদিন লক ডাউন থাকবে সোমবার ঘোষণা করা হবে। স্বরাষ্ট্রসচিবের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যে গোষ্ঠীসংক্রমণের ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতেই সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।



















