করোনা ভাইরাসের কবলে পরিবার, অনিদ্রায় দিন কাটছে বিশ্বভারতীর ছাত্রী টাপুরের

করোনা ভাইরাসের কবলে পরিবার, অনিদ্রায় দিন কাটছে বিশ্বভারতীর ছাত্রী টাপুরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৭ জানুয়ারি, চীনের বাসিন্দা টাপুর বর্তমানে বিশ্বভারতীর বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পড়াশুনায় অত্যন্ত মেধাবী, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারছে না এখন। কারণ পুরো পরিবার চীনে করোনা ভাইরাসে বিধ্বস্ত। বাড়ি যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছেন না সে।

টাপুরের কথায়, “আমার ভীষন চিন্তা হচ্ছে তাদের নিয়ে, কারণ ওখানকার অবস্থা খুবই খারাপ আরোও খারাপ হতে পারে। যদিও তাদের সাথে প্রত্যেকদিন ফোনে কথা হয় আমার। তাদেরকে বারবার করে বলেছি কোনোভাবেই যেন বাইরে না বেরোয়, বন্ধু-বান্ধবীদের সাথে যেন ঘুরতে না যায় এখন। আমি প্রত্যেকদিন মা বাবাকে জিজ্ঞাসা করি কোন অসুবিধা হচ্ছে নাকি, শরীর অসুস্থ করছে নাকি। খুব চিন্তায় রয়েছি তাদের নিয়ে”।

তবে কি শুধু টাপুর? টাপুরের মতো আরও অনেক ছেলেমেয়ে রয়েছে বাবা-মাকে ছেড়ে বিশ্বভারতীতে।তাদেরও একই অবস্থা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top