
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২ এপ্রিল, নিউটাউন যাত্রাগাছিতে রাস্তা আটকে বোল্ডার ফেলে বাঁশ দিয়ে বিক্ষোভ।অভিযোগ, যাত্রাগাছি প্রনবানন্দ উচ্চ বিদ্যালয়কে করেন্টাইন সেন্টার করা যাবে না। এরূপ কাজে ভাইরাস এলাকায় ছড়িয়ে যাবে এমনটাই মনে করে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা।
বিডিও অফিস সূত্রের খবর, রাজারহাট ব্লকের পঞ্চায়েত ভিত্তিক একটি করে টেম্পুরারি করেন্টাইন সেন্টার করা হবে।রাজারহাট ব্লকের পাঁচটি পঞ্চায়েত এলাকায় পাঁচটি স্কুল বাছা হয়।গতকাল পরিদর্শনও করেন তাঁরা।এরপর বাসিন্দারা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করতে থাকেন।আজ সকালে যাত্রাগাছি এলাকায় স্কুলে ঢোকার মুখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।



















