
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৩ মে, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে করোনা দাহ করা হল বারাসাতের ২৮নং ওয়ার্ডের বাদু কাঠোর রোডের ডাকাত কালিবাড়ী এলাকায়। এখনও পর্যন্ত করোনাতে বিশ্বে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৩০ লক্ষের বেশি। ভারতে করনার মৃতের সংখ্যা ১২০০ বেশি।
এই পরিস্থিতিতে করনা ভাইরাসের প্রতিষোধক এখনও আবিস্কার হয়নি। তাই ডাক্তার, সাস্থকর্মী ও পুলিশ কর্মীদের মঙ্গল কামনা ও করনায় মৃতদের আত্মার শান্তি কামনায় এই করোনা দাহ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।


















