করোনা মোকাবিলায় গানে গানে গলা মেলালেন মালদার দমকল বাহিনীর কর্মীরা

করোনা মোকাবিলায় গানে গানে গলা মেলালেন মালদার দমকল বাহিনীর কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৯ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন চলছে গোটা দেশে।এর মধ্যেও কোথাও কোথাও মানুষ লকডাউন না মেনে জমায়েত হচ্ছে।তাদের সচেতন করতে বহুজন বহু উদ্যোগ নিয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ।কোনসময় লাঠি হাতে তেড়ে এসেছে, আবার কোনও সময় মিষ্টিমুখে সাধারণ মানুষকে লকডাউন মানতে অনুরোধ করছে।কোথাও কোথাও গান গেয়ে মানুষকে সচেতন করেছে পুলিশ।এবার পুলিশের পর দমকলকর্মীরা গান গেয়ে মানুষকে সচেতন করতে এগিয়ে এল।

এদিন কোরোনা মোকাবিলায় গানে গানে গলা মেলালেন মালদার দমকল বাহিনীর কর্মীরা।এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ করলেন।এরূপ ভয়াবহ পরিস্থিতিতেও আমরাদের প্রয়োজনে সর্বদা ছুটে আসে এরা।এদের কাজের বিরাম নেই।এর মধ্যেও মানুষকে সচেতন করার এক অভিনব উদ্যোগ নীল এই দমকলকর্মীগন।এদের এরূপ কাজে খুশি এলাকাবাসীরাও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top