
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ৬ এপ্রিল, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৬ লক্ষ টাকা পূর্ব বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশন তুলে দিলেন।সোমবার পারস্পরিক দুরত্ব বজায় রেখে পূর্ব বর্ধমান জেলার রাইসমিল এ্যসোসিয়েশন এই ত্রান তহবিলের চেক তুলে দিলেন পূর্ব বর্ধমানের জেলশাসক বিজয় ভারতীর হাতে।শুধু মূখ্যমন্ত্রীর তহবিলে ত্রান নয় পাশাপাশি পূর্ব বর্ধমানের বাদামতলা এলাকায় কিছু দুঃস্থ পরিবারের হাতে খাবার তুলে দিলেন।
এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, জেলাশাসক বিজয় ভারতী, বর্ধমান থানার আই সি পিন্টু সাহা সহ অনান্য রাইসমিল এ্যসোসিয়েশনের অনান্য সদস্যরা।এদিন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন গোটা দেশ জুরে চলছে করোনা ভাইরাস।এই ভাইরাসের কারনে চলছে গোটা দেশ জুরে লোকডাউন এই লোকডাউনে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে প্রতিদিন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন।



















