করোনা মোকাবিলায় যোদ্ধা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জ্ঞাপন DYFI ও SFI এর পক্ষ থেকে।

করোনা মোকাবিলায় যোদ্ধা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জ্ঞাপন DYFI ও SFI এর পক্ষ থেকে।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

করোনা মোকাবিলায় এবার রানাঘাট ভারতের যুব ফেডারেশন DYFI এবং SFI এর পক্ষ্য থেকে মঙ্গলবার নদিয়ার রানাঘাট থানার পুলিশ অফিসার এবং কর্মীদের গোলাপ ফুল ও চকলেট দিয়ে সংবর্ধনা জানানো হয়।এদিন সকালে রানাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজ কুমার মালাকার ও তার সহকর্মীদের করোনা যোদ্ধা হিসেবে সন্মান জানানো হয়।এদিন জাতীয় সংগীতের মাধ্যমে তাদের বরন করে নেওয়া হয়।পরে বক্তৃতা রাখেন রানাঘাট থানার আই সি ও বামপন্থী যুব সংগঠনের নেতারা।অন্যদিকে এদিন রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার, কর্মরত স্বাস্থ্যকর্মী, নার্স,স্টাফদের গোলাপ ফুল ও চকলেট দিয়ে সংবর্ধনা জানানো হয়।হাসপাতাল থেকে কিছুক্ষনের জন্য বাইরে বেড়িয়ে আসেন হাসপাতাল সুপার ডাঃ শ্যামল কুমার পোড়ে ও তার সহযোদ্ধারা। অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুকি নিয়ে করোনা মোকাবিলায় পরিষেবা প্রদান করে চলেছেন প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মীরা।

তাই তাদের মনোবলকে আরো বাড়াতে এই উদ্যোগ গ্রহন করে বামপন্থী ছাত্র ও যুবরা।হাসপাতালে এই সংবদ্ধনা জ্ঞাপনে SFI ও DYFI এর পক্ষ্য থেকে যুবতীরা গোলাপ দিয়ে সংবর্ধনার পাশাপাশি করোনাকে জয় করার গান করা হয় সকলে সমবেত কন্ঠে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top