
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা:- করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস। আজ মহেশতলা পৌরসভা এবং হাসপাতালের কর্মীরা তাঁকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান। গত ৫ ই আগস্ট দুলাল বাবু ওনার স্ত্রীর নামাঙ্কিত হাসপাতাল কস্তুরী দাস মেমোরিয়াল সুপারস্পেস্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে। প্রথমবার পরীক্ষা করাতে তাঁর করোনা পজিটিভ ধরা পরে। তারপর দ্বিতীয়বার এবং তৃতীয়বার টেস্টে তাঁর করোনা পরীক্ষা নেগেটিভ আসে। আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দুলাল বাবু বাড়িতে যাওয়ার সময়ে হাসপাতালের প্রতিটি কর্মী এবং মহেশতলা বাসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



















