
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৫ মে, ইতিমধ্যেই বীরভূম জেলায় করনা আক্রান্তের সংখ্যা সাত। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে ছয়জন করোনাই আক্রান্ত রোগী। এখনো অসুস্থ একজন। যে কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন এবং তাদেরকে যে সমস্ত ডাক্তারেরা সুস্থ করেছেন তাদেরকে বিশেষ সম্মান প্রদান করল বীরভূম জেলা প্রশাসন।
এদিন বীরভূম জেলা পরিষদের কনফারেন্স হলে বীরভূম জেলার CMOH হিমাদ্রি আরি ও রামপুরহাট স্বাস্থ্য জেলার ডেপুটি CHOH সহ আক্রান্ত ব্লক গুলির BMOH দের হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দিলেন বীরভূম জেলার পুলিশ সুপার স্যাম সিং ও জেলা পরিষদের মেন্টর রানা সিংহ। পাশাপাশি যে সমস্ত করণা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে উঠেছেন তারা রয়েছেন 14 দিনের হোম কোয়ারান্টিনে। তাই তাদের পরিবারের হাতে বেশকিছু খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় এদিন। যদিও হোম কোয়ারেন্টাইন এ থাকার জন্য তাদেরকে জেলা পরিষদের কনফারেন্স হলে আনা হয়নি। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমেই তাদের বাড়িতে এই সাহায্য পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের মেন্টর রানা সিংহ।



















