
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৫ এপ্রিল, করোনা ভাইরাসে আক্রান্ত গোটা দেশ। এই সক্রমণ দিন দিন ক্রমশ বাড়ছে।২০০-এরও বেশি দেশে এই সংক্রমণ ছড়িয়েছে।এই মহামারি রুখতে দেশে দেশে চলছে লকডাউন। কিন্তু লকডাউনে অধৈর্য হয়ে পড়েছে অসংখ্য মানুষ। তাই দেশবাসীর মনোবল বৃদ্ধি করতে ও দেশের মানুষের কথা স্মরন করতে যারা সামনে থেকে এই ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করছে, তাদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষনা- ৫ ই এপ্রিল রাত্রি ন টায় নয় মিনিটের জন্য বাড়ির সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে বাড়ির বারান্দায় শুধু মোমবাতি, প্রদীপ, কিংবা মোবাইল বা টর্চের আলো জ্বালাতে।
তাই পূর্ব মেদিনীপুরের তমলুক হলদিয়, কাঁথি সমস্ত জায়গায় বাড়ি বাড়ি চলছে প্রদীপ তৈরির কাজ।শুধু বাড়িতেই নয় কুমোর পাড়া ও এখন ব্যাস্ত প্রদীপ তৈরিতে। তাদের কথায় অনেক মানুষ অর্ডার দিয়েছে প্রদীপ নেওয়ার জন্য। ওতো প্রদীপ তৈরি করা সম্ভব নয়, একদিনে তারা যতটা পারছে তৈরির চেষ্টা করছে। পাশাপাশি জেলার বিভিন্ন মুদি দোকান থেকে ও মানুষ জন মোমবাতি কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে। সমস্ত মানুষ সব ভেদাভেদ ভুলে করোনা রুখতে এখন একজোট।লকডাউনে গৃহবন্দি মানুষ মনের অন্ধকার জয় করে আলোর পথে চলতে পারবে।মনের ভেতরে থাকা শক্তি কে জাগিয়ে তুলতে পারবে, এমনটাই আশা করেছেন জেলা বিজেপি সভাপতিরও।



















