নিজস্ব সংবাদদাতা ২৭ এপ্রিল ২০২১উত্তর দিনাজপুর: কোয়ারান্টাইন সেন্টার থেকে মিলছে না খাবার। মানা হচ্ছে না কোনও গাইডলাইন। জল থেকে খাবার সবকিছু নিম্নমানের দেওয়ার অভিযোগ।

প্রতিবাদে ইটাহারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল করোনা আক্রান্ত রোগীরা। মূলত কোয়ারান্টাইন সেন্টার থেকে দেওয়া খাওয়ারের মান নিয়ে ক্ষোভ করোনা আক্রান্ত রোগীদের৷ করোনা রোগীদের এই অবরোধের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে গটলু এলাকায়। করোনা আক্রান্ত রোগীদের জাতীয় সড়ক অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পোঁছেছে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। ইটাহার গোটলু মোড়ের কোয়ারান্টাইন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন কোভিড পজিটিভ রোগী। মূলত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে জায়গা না থাকার কারণেই রোগীদের গোঠলু মোড়ে কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের অভিযোগ, সরকারি গাইড লাইন অনুযায়ী কোয়ারান্টাইন সেন্টার থেকে খাওয়ার দেওয়া হচ্ছে না তাঁদের। নিম্নমানের খাবারই দেওয়া হচ্ছে দিনের পর দিন৷ আন্দোলনকারীদের অভিযোগ, জল থেকে খাবার কোনওটাই সরকারি নিয়ম মেনে দেওয়া হচ্ছে না। খাবারের গুনগত মানও খুব খারাপ। কোভিড রোগীদের যা যা সুযোগ সুবিধা দেওয়া উচিত তার কোনওটাই দেওয়া হচ্ছে না কোয়ারান্টাইন সেন্টারে৷ যতক্ষণ তাঁদের দাবি মান্যতা না পাচ্ছে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কোভিড আক্রান্তরা। ইটাহার থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।



















