
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৩ এপ্রিল, বন্ধ হয়ে গেল চার্ণক হাসপাতাল।হাসপাতালে ৫ জন রোগীর শরীরে মিলল করোনা পজেটিভ।জীবাণুমুক্ত করার জন্য ৭ থেকে ১০ দিনের জন্য বন্ধ করা হবে এই হাসপাতাল।স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করে করোনা আক্রান্ত ৫ জনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।সাথে বাকি যেসকল রোগী ও কর্মীদের হওয়ার সন্দেহ রয়েছে তাদের সকলকে কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে বলে জানা যায়।
সূত্রের খবর, কিছুদিন আগে পার্কসার্কাসের একটি নার্সিংহোম থেকে একজন ডায়লাসিস করার জন্য চার্ণক হাসপাতালে আসেন।ডায়ালিসিস হওয়ার পর তিনি আবার নার্সিংহোমে ফিরে যান।তারপর তাঁর শরীরে করোনা পজেটিভের লক্ষণ দেখা যায়।সাথে সাথে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি মারা যান।খবর পেয়ে চার্ণক হাসপাতালে সেদিন রোগীর সাথে যারা যারা ডায়ালিসিস করিয়েছিল তাদের প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হয়।তাদের সকলের অর্থাৎ ৫ জনের করোনা পজেটিভ আসে।জানা যায়, ওই ৫ জনের মধ্যে একজন ওই হাসপাতালের কর্মী ছিলেন যিনি ডায়ালিসিস করাচ্ছিলেন।ইতিমধ্যে হাসপাতাল পুরোপুরি জীবাণুমুক্ত করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।সন্দেহভাজক বাকি সকলকে কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে, তাদের সকলের নমুনাও টেস্টের জন্য পাঠানো হবে বলে জানা যায়।



















