
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা :- রাজ্যে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ কে আটকাতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন রাজ্য সরকারের। শুক্রবার ভিডিও বার্তায় এমনটাই জানালেন বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। পাশাপাশি তিনি আরও বলেছেন, সেপ্টেম্বর মাস থেকে সপ্তাহে দুদিন লকডাউনের প্রয়োজন রয়েছে। তাহলে করোনা সংক্রমণ অনেকটাই আটকানো সম্ভব।



















