নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২১ ডিসেম্বর, রানীগঞ্জের যেমেরি গ্রাম পঞ্চায়েতের চলবলপুর গ্রাম এলাকায় এক নির্মীয়মান সলার প্লান্ট এ স্থানীয় এলাকার বাসিন্দাদের কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভে সামিল হল এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি এলাকাবাসীদের অন্ধকারে রেখেই চলছে এই সোলার প্লান্ট তৈরির কাজ।
এদিন এলাকার কয়েকশো গ্রামীণ ওই নির্মাণ কাজ করা সংস্থার কাছে বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে হাজির হয়। এলাকাবাসীদের দাবি অন্যায় ভাবে এলাকায় ব্যাপকভাবে বৃক্ষ ছেদন করা হয়েছে। পাশাপাশি চাষ জমি সহ পুকুর ভরাটের আশঙ্কায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় তারা।



















