নিজস্ব সংবাদদাতা,আরামবাগ,২ রা এপ্রিল :আরামবাগে তৃণমূল সমর্থকরা তাদের মাথার চুল কাটচ্ছেন তৃনমূলে দলের চিহ্ন মতো। আর তা বানাতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা। সমর্থকরা বলছেন দলের প্রতি ভালোবাসার জন্যই তারা চুলের কাটিং করেছেন। আরামবাগের একটি সেলুনে গিয়ে দেখা গেল অতি উৎসাহী কর্মী-সমর্থকদের কর্মকাণ্ড চুল কাটছে তারা নিজেদের মতো তারা। কিন্তু শেষে তারা চুলের কাটিং করছে তৃণমূল কংগ্রেসের লোগো জোড়া ফুলের মত। তিন রঙের কাটিং অন্যান্য জায়গার বিভিন্ন তৃণমূল অতিউৎসাহী কর্মী-সমর্থকরা দলের প্রতি ভালোবাসা দেখাতে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসেন।
তাই তাঁকে নিজেদের শরীরের মধ্যেই রাখতে চান। তাদের হৃদয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মত চলেন। সবই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়। ভোটের বাজারে তারা সাধারণ মানুষের কাছে ভোটের প্রচারে যাবেন। তাই আগে থেকে প্রচারে ঝড় তুলতে তার এই সিদ্ধান্ত নিয়েছেন।সেলুনের কর্মী বলছেন, তিনি ভিন রাজ্য থেকে চুলের এই ধরনের কাটিং শিখেছে। ভোটের আগে বেশ কয়েকদিন ধরে তিনি এই ধরনের চুলের কাটিং করছে। এবছর শুধুমাত্র তৃণমূলের কর্মী সমর্থকরা চুলে এই ধরনের ছাট দিয়েছেন। এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে এই ধরনের চুল কাটতে। আর এর মূল্য মাত্র ১৫০ টাকা। তিনি আশাবাদী আগামী দিনে অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা চুলের এই ধরনের কাটিং করবেন। স্বাভাবিকভাবে এর ফলে তারা বাড়তি কিছু উপার্জন করতে পারবেন।
কর্মী-সমর্থকদের দলের প্রতি ভালোবাসা দেখাতে অভিনব সিদ্ধান্ত
কর্মী-সমর্থকদের দলের প্রতি ভালোবাসা দেখাতে অভিনব সিদ্ধান্ত
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















