নিজস্ব সংবাদদাতা ৩০জানুয়ারি ২০২১ দমদম: বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য কলকাতা আসলেন। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ।
কলকাতা বিমানবন্দর থেকে দক্ষিনেশ্বর মন্দিরে যাবেন তিনি। মন্দিরে পুজো দেবেন তিনি। বিমানবন্দরে যুব মোর্চার কর্মীরা স্বাগত জানান বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যকে।দলবদলের ঘটনায় কংগ্রেস এর পক্ষ থেকে জানানো হয়েছিল তৃণমূল বিজেপির বি টিম। এই নিয়ে তিনি জানান, ভোটের দৌড়ে কংগ্রেস এ টিম, বি টিম কিছুই নয়। দৌড়ে বিজেপির প্রতিপক্ষ টিএমসি কিন্তু কংগ্রেস দৌড়ে নেই এবং এই জায়গায় বিজেপি জিতবে। রথযাত্রা নিয়ে তিনি জানান, দীর্ঘদিন কোনো রাজনৈতিক কর্ম কাণ্ডের অনুমতি মিলছে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিম বাংলায়।
আরও পড়ুন…রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা দুবরাজপুর মানসায়ের গ্রামীণ হাসপাতালে


















