কলকাতায় কপিল-দেব সাক্ষাৎ, মাঠে ফিরেই উচ্ছ্বসিত কিংবদন্তি

কলকাতায় কপিল-দেব সাক্ষাৎ, মাঠে ফিরেই উচ্ছ্বসিত কিংবদন্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল Calcutta Cricket and Football Club। ক্লাবের আয়োজিত এক ক্রিকেট ম্যাচ দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি কপিল দেব। সেই অনুষ্ঠানেই তাঁর সঙ্গে দেখা করেন টলিউড অভিনেতা দেব। করমর্দনের পরই শ্রদ্ধা জানিয়ে প্রণাম করেন দেব, আর এই সাক্ষাৎ যে তাঁর কাছে অত্যন্ত গর্বের, তা স্পষ্ট হয়ে ওঠে তাঁর অভিব্যক্তিতে।
দীর্ঘদিন পর মাঠে ফিরে আবেগাপ্লুত কপিল দেব জানান, এই ফিরে আসা তাঁর কাছে ভীষণ আনন্দের। তিনি বলেন, মাঠের পরিকাঠামো ও পরিবেশ এখন অনেক উন্নত, বিশেষ করে সুন্দর ঘাসের মান তাঁকে মুগ্ধ করেছে। প্রায় দুই দশকে মাঠের চেহারা যে আমূল বদলে গিয়েছে, সেটাও উল্লেখ করেন তিনি।
এই ম্যাচের আয়োজনে যুক্ত চিকিৎসকদের উদ্যোগেরও প্রশংসা করেন কপিল দেব। তাঁর কথায়, সমাজের জন্য ডাক্তারদের অবদান অপরিসীম এবং এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
কলকাতার সঙ্গে নিজের ভালোবাসার সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। শহরে এলে এখানকার খাবার, বিশেষ করে মাছের ঝোল তাঁর খুবই প্রিয় বলে জানান। পাশাপাশি ছেলেদের ক্রিকেট বিশ্বকাপে সাফল্য নিয়েও সন্তোষ প্রকাশ করেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top