কলকাতায় জোরকদমে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র শুটিং, করিমুল হকের ভূমিকায় দেব

কলকাতায় জোরকদমে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র শুটিং, করিমুল হকের ভূমিকায় দেব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – কলকাতায় পুরোদমে চলছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির শুটিং। দিন কয়েক আগেই ছবির শুভ মহরৎ হয়েছে। সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারকা-সাংসদ Dev। পদ্মশ্রী সম্মানিত উত্তরবঙ্গের সমাজসেবী Karimul Haque-র জীবনকাহিনি নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।
কলকাতার Bharat Lakshmi Studio-তে চলছে ছবির শুটিং। মঙ্গলবার ছিল শুটিংয়ের দ্বিতীয় দিন। জানা গেছে, নিজের জীবনীচিত্রের শুটিং প্রত্যক্ষ করতে শহরে এসেছেন খোদ করিমুল হক। এদিন স্টুডিওতে উপস্থিত থেকে তিনি শুটিংও দেখেন।
ছবিতে রয়েছে আরও চমক। সূত্রের খবর, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-তে দেবের সঙ্গে অভিনয় করবেন এসিপি অলোক সান্যাল। এটাই হবে তাঁর প্রথম সিনেমা। যদিও পর্দায় তিনি নতুন নন। প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন ধারাবাহিক ও সিরিজে অভিনয় করে ‘তারকা পুলিশ’ নামেও পরিচিত তিনি। বর্তমানে তিনি Ajker Porashuram ধারাবাহিকে অভিনয় করছেন।
এছাড়া শুটিংয়ে যোগ দিয়েছেন Indrasish Roy। তবে ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। গুঞ্জন রয়েছে, অলোক সান্যালকে উত্তরবঙ্গের এক চা বাগানের ম্যানেজারের ভূমিকায় দেখা যেতে পারে। কারণ করিমুল হক নিজেও একসময় চা বাগানে কর্মরত ছিলেন। আর করিমুলের চরিত্রে অভিনয় করছেন দেব।
ছবিটি পরিচালনা করছেন Binoy Mudgil। প্রযোজনা সংক্রান্ত বাকি তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। জানা যাচ্ছে, ২০২৬ সালের স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পেতে পারে।
উল্লেখ্য, সময়মতো অ্যাম্বুল্যান্স না পাওয়ায় চিকিৎসার অভাবে মারা যান করিমুল হকের মা। সেই ঘটনার পর থেকেই নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্সে রূপান্তর করে তিনি বিনামূল্যে অসুস্থ ও দরিদ্র মানুষদের হাসপাতালে পৌঁছে দিতে শুরু করেন। সেই মানবিক উদ্যোগের কারণেই তিনি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিতি পান এবং পদ্মশ্রী সম্মান লাভ করেন।
করিমুলের এই অনুপ্রেরণামূলক জীবনকাহিনি থেকেই ছবি তৈরির সিদ্ধান্ত নেন দেব। এ বছর তাঁর আরও দুটি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে— একটি Subhashree Ganguly-র সঙ্গে এবং অন্যটি ‘Tonic 2’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top