রাজ্য – বড়দিনের আগেই রাজ্যে শীতের প্রভাব দেখা দিতে শুরু করেছে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩ ডিগ্রিতে। শুক্রবার শহর আরও ঠান্ডা অনুভব করে এবং সেই দিনটি ছিল মরশুমের সবচেয়ে শীতলতম দিন। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয় ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার তাপমাত্রা সামান্য নেমে ১২ ডিগ্রির কাছাকাছি অবস্থায় আছে। আগামী কয়েক দিন শহরের তাপমাত্রা একই ধরনের থাকবে। বর্তমানে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। তবে নতুন বছর শুরু হতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বড়দিনে শহরবাসী কনকনে ঠান্ডায় কেঁপেছিল, যদিও শীতের তীব্রতা খুব বেশি অনুভূত হয়নি। আবহাওয়াবিদদের মতে, নতুন বছরকে স্বাগত জানানোর সময় শীতের তীব্রতা বড়দিনের মতো থাকবে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিনে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আশা করা যাচ্ছে না। ৩০ ডিসেম্বর পশ্চিম হিমালয়ে নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হতে পারে, যার ফলে উত্তুরে হাওয়ার তীব্রতা কিছুটা কমবে।
বর্ষবরণের সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হবে প্রায় ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুক্রবার ও শনিবার শহরে শীতের সঙ্গে কুয়াশার দাপটও দেখা গেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিনের তুলনায় রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।




















