
নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ১লা জুন: আজ কোলকাতা পৌরসভায় মেয়র ফিরহাদ হাকিম বস্তিবাসীদের উন্নয়নের জন্য পৌরসভার আধিকারিক ও সিইএসসি ওবস্তি উন্নয়ন সমিতির আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।বৈঠকের পরে মেয়র জানান ৩৩শতাংশ বস্তি আছে ৪৪৩৪ টি বস্তি কোলকাতা পৌরসভার নথিভুক্ত। সেই সব বস্তিতে জায়গা থাকলে ওভারহেড জলের ট্যাঙ্ক নির্মাণ,বস্তির মাথার উপর টালি সরিয়ে ছাদ দিতে গেলে যে পুলিশের বাধার সম্মুখীন হতে হয় তার জন্য পৌরসভা থেকে নতুন নিয়ম প্রণয়নের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে।



















