
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ এপ্রিল, বেলঘড়িয়া কামারহাটি সাগর দত্ত এন্ড মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাস মুক্ত রাখার জন্য কেমিক্যাল দিয়ে জীবাণুমুক্ত করা হল।সাথে কলকাতার সমস্ত মেডিকেল কলেজ গুলোতে কেমিক্যাল দিয়ে সুরক্ষিত করা হচ্ছে।

এদিন বরানগর ফায়ার ব্রিগেড এর সহযোগিতায় আউটডোর থেকে শুরু করে রাস্তা এবং বিভিন্ন বিভাগে ফায়ার ব্রিগেডের কর্মীরা জলের সাথে কেমিক্যাল মিশিয়ে হাসপাতালে ছড়ানো শুরু হয়েছে।হাসপাতাল চত্বর ও তার আশেপাশের রাস্তাও আজ জীবাণুমুক্ত করা হল।



















