নিজস্ব সংবাদদাতা ৮ মার্চ ২০২১: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার স্ট্যান্ট রোডে রেলের নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ে। বহুতলের ১৩ তলায় আগুন লেগে যায়। সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগার খবর পৌঁছতেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১০টি ইঞ্জিন।

সূত্রের খবর ১৩ তলা ভবনে ছুটি হয়ে গেলেও বেশকিছু রেলকর্মী ছিলেন।তাদের মধ্য থেকে ৪,৫ জনের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া সম্ভব হয়নি। ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও মেলেনি খোঁজ। ঘটনাস্থলে ছুটে যান দমকল ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ছিলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমিত্র মিত্র। রাত ১১:৩০ নাগাদ ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বৃত্তের পরিবারকে ১০লাখ টাকা ক্ষতিপূরণ সহ একজনের চাকরি ঘোষণা করেন। পাশাপাশি তিনি রেলের উপর দোষারোপ করেছেন। তিনি বলেন,” আমরা বিল্ডিং প্ল্যান পাইনি রেলের একজন অফিসার ছিলেন না তাই সমস্যা হয়েছে যারা মারা গিয়েছেন তার লিফটে ঢুকতে গিয়ে ছিলেন”। পরে সেখানে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু ও। গঙ্গার হওয়ার জন্য আগুন ভয়াবহ রূপ নিচ্ছে ৫ ঘন্টা তেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।



















