কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ার সতর্কতা

কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ার সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সকালে বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা নিতে ভুলবেন না। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির দাপট কিছুটা কমলেও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদের এক বা দুটি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top