কলকাতাসহ রাজ্যে ঝড়ো বৃষ্টি, তাপমাত্রা হঠাৎ কমলো

কলকাতাসহ রাজ্যে ঝড়ো বৃষ্টি, তাপমাত্রা হঠাৎ কমলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই শুক্রবার মধ্যরাত থেকে কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া, যা কয়েক ঘণ্টার মধ্যে শহরের আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন ঘটিয়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি, কিন্তু শনিবার সকালে তা নেমে দাঁড়িয়েছে ১৯.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪.৪ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হবে। সেই মতো শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শনিবারও অনেক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাত হবে এবং কয়েকটি জায়গায় কমলা সতর্কতা বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রা আরও কিছুটা নামবে, তারপর ৩–৫ ডিগ্রি বৃদ্ধি পাবে। এই আবহাওয়ার কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। উত্তরবঙ্গেরও দুর্যোগের প্রভাব আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বিগত কয়েকদিন ভ্যাপসা আবহাওয়া বিরাজ করলেও, এই বৃষ্টি শহরবাসীর জন্য স্বস্তি নিয়ে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top