কলকাতা পুরসভার শেষ বাজেটে রাস্তা ও সাফাই খাতে বরাদ্দ বাড়ল, ভোট লক্ষ্য করে শহরের উন্নয়ন

কলকাতা পুরসভার শেষ বাজেটে রাস্তা ও সাফাই খাতে বরাদ্দ বাড়ল, ভোট লক্ষ্য করে শহরের উন্নয়ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ভোটের আগে শহরের রাস্তা ও সাফাই খাতে বরাদ্দ বাড়িয়ে নাগরিকদের মন জিততে চাইছেন। শুক্রবার ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করা হয়। বিধানসভা নির্বাচনের পরে বছরের শেষের দিকে হতে পারে পুর নির্বাচন। মেয়র হিসাবে এটি তার শেষ বাজেট।
এবারের বাজেটে শহরের রাস্তা ও সাফাই কাজে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাফাই খাতে সর্বোচ্চ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। সড়ক খাতেও বরাদ্দ বাড়িয়ে ৩৩৪ কোটি ৩০ লক্ষ টাকা রাখা হয়েছে, যা গত বছরের ৩২৫ কোটি ২ লক্ষ টাকার তুলনায় ৯ কোটি ২৮ লক্ষ টাকা বেশি। জল সরবরাহ খাতে বরাদ্দ বেড়ে ৪৫৬ কোটি ৮৯ লক্ষ টাকা, নিকাশি, বস্তি, সমাজকল্যাণ ও দারিদ্র্য দূরীকরণ খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ১১৪ কোটি টাকার ঘাটতি ছিল, যা এবার কমিয়ে ১১১ কোটি করা হয়েছে। মোট আয়ের লক্ষ্যমাত্রা ৫৭৯ কোটি ৪৩ লক্ষ, আর ব্যয় ৫৯০২ কোটি ৪৩ লক্ষ টাকা ধরা হয়েছে। পুরসভার আয়ের বড় অংশ আসে সম্পত্তি কর থেকে। ২০২৪-২৫ অর্থবছরে করদাতার সংখ্যা ছিল ৯,৮০,০০৩৩। চলতি অর্থবছরে আরও ২০ হাজার সম্পত্তি করের আওতায় আনা হয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সংখ্যা বেড়ে হয়েছে ৯,৯৯,৬৩১।
রাজ্য সরকারের অনুদানও বেড়েছে। গত অর্থবছরে অনুদান ছিল ২,৬৭৭ কোটি টাকা, যা বেড়ে ৩,১৩০ কোটি টাকায় উন্নীত হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমাদের ওয়েলফেয়ার স্টেট। তাই বকেয়া থাকে। যত টাকা আসে তার চেয়ে বেশি খরচ হয় সাধারণ মানুষের উন্নয়নে। এছাড়া ৩৪৯ কোটি টাকা অতিরিক্ত আয় রেভিনিউ সাসপেন্সে রাখা হয়েছে, যা কোনও খাতে ব্যবহার করা হয়নি।”
বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি বাজেট’ হিসেবে কটাক্ষ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বামপন্থী কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, এটি জনমুখী বাজেট নয়, বরং মেয়র নির্বাচনের লক্ষ্যেই বাজেট পেশ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top