
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১০ই অক্টোবর : পরিচয় আত্মগোপন করে এক বাংলাদেশী নাগরিক শ্রীলঙ্কা থেকে কলকাতায় ফেরার পথে অভিবাসন দপ্তর এর হাতে আটক l নেতাজী সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানা আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করবে l
জানাযায়, বাংলাদেশী নাগরিক জাহাঙ্গীর শেখ নিজের নাম পরিচয় আত্মগোপন করে পাসপোর্টে বিশ্বজিৎ রায় নাম দিয়ে বিদেশে গিয়ে চাকরি করে l দেশে ফেরার সময় গতকাল ০৫:৪০ নাগাদ বিমানবন্দরের অভিবাসন দপ্তর আটক করে নেতাজী সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেয় l বিমানবন্দর থানার পুলিশ এই মুহূর্তে বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে কোথা থেকে এই পাসপোর্ট তৈরি করল কে এই পাসপোর্ট তৈরি করার সাহায্য করেছে কবে এই পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণ করেছিল সমস্ত বিষয়ে জানার চেষ্টা করছে l আজ ধৃত কে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ l


















