
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার যুবভারতীতে মহমেডানকে হারিয়ে লিগ শীর্ষে চলে এল ইস্টবেঙ্গল। আপাতত ১০ ম্যাচ খেলে লাল-হলুদের পয়েন্ট ২০, আর ১৯ পয়েন্ট নিয়ে লিগের খেলা শেষ করল বিধায়ক দীপেন্দু বিশ্বাসের মহমেডান স্পোর্টিং। এদিন ম্যাচের ১২ মিনিটেই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় পিন্টু মাহাত। ৫৮ মিনিটে ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন আরেক স্পেনীয় স্ট্রাইকার মার্কোস। এরপর অনেকগুলি আক্রমণ তুলে আনলেও গোল করতে পারেনি লাল-হলুদ ফুটবলাররা। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে কলকাতা লিগ জেতার ক্ষেত্রে আরও একধাপ এগোলো কোলাডো-বিদ্যাসাগররা।


















