কলেজের ছাত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সল্টলেকে।

কলেজের ছাত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সল্টলেকে।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১২ ই মার্চ: হোমিওপ্যাথি কলেজের ছাত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সল্টলেকে। ভিন রাজ্যের ছাত্রীর দেহ উদ্ধার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সল্টলেকের জিডি ব্লকের ঘটনা।

সল্টলেকের জি ডি ব্লকে পেইন গেস্ট হিসাবে ভাড়া থাকতো মণিপুরের বাসিন্দা বছর 21 এর যুবতি লিসা লিসাম। সল্টলেকের হোমিওপ্যাথি ডাক্তারি কলেজে পড়াশোনা করায় জি ডি ব্লকে ভাড়া থাকতো এই যুবতী। আজ সকালে ঘরের বাথরুমে যায় এই যুবতী। বেশ কিছুক্ষণ কেটে গেলেও না বেরোলে সন্দেহ হয় অন্যান্য বন্ধুদের। এর পরেই বাথরুমের দরজা ভাঙা হলে সেখানে লিসাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনাটি বিধাননগর দক্ষিণ থানায় জানানো হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে মেয়েটির মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি সকাল থেকেই স্বাভাবিক আচরণ করতে দেখা গেছে লিসাকে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বন্ধুদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে এবং ফোনের সোশ্যাল মিডিয়া ও কল লিস্ট চেক করা হচ্ছে। পরিবারের লোকদেরকেও জিজ্ঞেসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top