
নিউজ ডেস্ক,বীরভূম: বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম থেকে গতকালের খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাতভর তল্লাশি চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে সাঁইথিয়া থানার পুলিশ। তাদেরকে এদিন সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ছয়জনকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাকি অন্য ৬ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পাশাপাশি পুলিশি তল্লাশি তে ওই গ্রাম থেকেই উদ্ধার হয় ৪০ টি তাজা বোমা।



















