কাউকে গ্রেফতার করার আগে দিলীপকে আগে গ্রেফতার করা উচিত, দাবি করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

কাউকে গ্রেফতার করার আগে দিলীপকে আগে গ্রেফতার করা উচিত, দাবি করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ, NRC, CAA নিয়ে দিল্লিতে যে ঝড় উঠেছিল তা চলেছিল বেশ কয়েকদিন ধরে।গুলি, বোমার জেরে প্রাণ গিয়েছে বহু মানুষের এর আগেই।মার খেয়েছে পুলিশ।কিন্তু এবার হাজার হাজার ফোনকল পেয়েও কেন নিয়ন্ত্রণে আনতে পুলিশের এতটা দেরি হল তা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার।আর সেকারণেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়েছিলেন অসমের শিলচরের এক অধ্যাপক।তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।

কাউকে গ্রেফতার করার আগে দিলীপকে আগে গ্রেফতার করা উচিত, এমনটাই দাবি করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।শনিবার তিনি মেদিনীপুরে এসে বললেন, দিলীপ ঘোষ বহুবার বহু জায়গায় অনেক উল্টোপাল্টা কথা বলেন।’তাহলে তাঁর শাস্তি হবে না কেন?’

শনিবার মেদিনীপুরের এক স্মৃতি সদনে তৃণমূল কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।এদিন তিনি বলেন, কন্যাশ্রী-রূপশ্রীর জন্য রাজ্য সরকার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, এদিকে কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও, বেটি পড়াও- এর জন্য মাত্র একশো কোটি টাকা বরাদ্দ করেছে।

অন্যদিকে এদিনই এক দলীয় কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরূপ কথা বলার জন্য শুধু গ্রেফতার নন, তাঁকে শাস্তি দেওয়ার প্রয়োজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top