কাজে স্বচ্ছতা আনতে এবার পথে বীরভূম জেলার পঞ্চায়েত গুলির নির্মান সহায়করা

কাজে স্বচ্ছতা আনতে এবার পথে বীরভূম জেলার পঞ্চায়েত গুলির নির্মান সহায়করা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,৩ রা জুলাই :কাজে স্বচ্ছতা আনতে এবার পথে নামলেন বীরভূম জেলার পঞ্চায়েতগুলির নির্মান সহায়করা। একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে বীরভূম জেলার নির্মান সহায়ক স্মারকলিপি জমা দিলেন জেলাশাসকের কাছে। তার আগে সিউড়ি শহরজুড়ে মিছিল করেছেন তারা। বুধবার এই কর্মসূচীতে সামিল হয়েছিলেন জেলার অসংখ্য নির্মান সহায়ক।এদিন নির্মান সহায়কদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, বিপ্ত বছরগুলির মত একশো দিনের কাজের প্রকল্পে স্রেফ শ্রমদিবস বাড়ানোর লক্ষ্য না রেখে জব কার্ডধারী যারা কাজ চাইবে তাদেরই কাজ দিতে হবে এবং সাথে সাথে সম্পদ বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

বীরভূম জেলা নির্মান সহায়ক ঐক্য মঞ্চের তলায় একজোট হওয়া কর্মীরা এদিন দাবি তুলেছেন, একশো দিনের কাজে শুধু মাত্র নির্মান সহায়কদের দায়বদ্ধ করা চলবে না। চালু করতে হবে সুষ্ঠু বদলী নীতি চালু করতে হবে, নির্মান সহায়কদের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে উন্নীত করতে হবে এবং তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে এমন আরো নানান দাবিতে এদিন সোচ্চার হয়েছেন নির্মান কর্মীরা। এছাড়াও কর্মীরা এদিন সরব হয়েছেন বকেয়া ডিএ ও ষষ্ঠ বেতন কমিশন লাগু করার দাবিতেও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top