
নিজস্ব সংবাদদাতা,কাঁকসা,২ রা জুলাই : সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বুদবুদের রাকোনা গ্রামের বাসিন্দা কামালউদ্দিন শেখ (২৭) পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে পানাগড় বাজার থেকে বাড়ি ফিরছিলো রাস্তার ধার হয়ে হেঁটে। পিছন থেকে কোনো লরি এসে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য পাঠায়। ঘাতক লোরিটিকে এত করা যায় নি।



















