কাটমানিকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম, চলছে মুড়ি-মুড়কির মত বোমাবাজি

কাটমানিকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম, চলছে মুড়ি-মুড়কির মত বোমাবাজি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১০ ই জুলাই :কাটমানি বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র বীরভূমের সদাইপুর থানা এলাকার সাহাপুর গ্রাম। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্থানীয় গ্রামবাসীরা ওই এলাকার তৃণমূল নেতা এনামুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। সে সময় পুলিশ অশান্তি নিয়ন্ত্রণে আনলেও বুধবার সকাল হতেই রণক্ষেত্রের চেহারা নেয় সাহাপুর গ্রাম। কোন গ্রামবাসী যাতে ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও না করতে পারে এবং এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে নিজের হাতে রাজ কায়েম রাখার উদ্দেশ্য নিয়ে।

এদিন সকাল থেকে এনামুল হক ও তার লোকজন তার বাড়ির চারপাশ থেকে এলোপাতাড়িভাবে এলাকাজুড়ে বোমাবাজি শুরু করে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালো পুলিশকে লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বোমাবাজির​ জন্য কিছুক্ষণের জন্য এলাকা কার্যত ধোঁয়ায় ঢেকে যায়। পরে সিউড়ি পুলিশ লাইন থেকে ডিএসপি ডিএনটি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আনা হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকায় প্রথম পুলিশ ঢুকতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা। পরে বিশাল পুলিশ বাহিনীকে পুরো এলাকা ঘিরে ফেলে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার জেরে এলাকার পরিস্থিতি থমথমে, চলছে পুলিশি টহল দাড়ি।

প্রসঙ্গত বীরভূম জেলার বিভিন্ন এলাকায় মত সাহাপুর গ্রাম কাটমানি ইস্যুতেও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বার বার সংবাদ শিরোনামে এসেছে। কিছুদিন আগেই সাহাপুর এলাকার তৃণমূলে প্রধানকে বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলে অপর গোষ্ঠী বিরুদ্ধে। সেই গোষ্ঠী দ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নেয় তৃণমূলের​ শীর্ষ নেতৃত্ব, যদিও প্রকাশ্যে ক্যামেরার সামনে তারা​ মুখ খুলতে নারাজ ছিলেন। সেই সাহাপুর কাটমানি ইস্যুতে আবার উত্তপ্ত হয়ে উঠল।

স্থানীয় বিজেপি নেতৃত্ব শেখ নবীর দাবি করেন, “আমাদের এখানকার তৃণমূল অঞ্চল সভাপতি এনামুল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে কাটমানি নিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে। আমরা সেই টাকা ফেরত চাইতে গেলে আমাদের লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো বোমা ছুঁড়তে থাকে। পুলিশকেও ভয় পাইনি দুষ্কৃতীরা। পুলিশ এবং সাংবাদিকদের ক্যামেরার সামনেই বোমাবাজি করতে থাকে।”

কোন দিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা এনামুল হক জানান, “আমি কোন প্রকার বোমাবাজির সাথে যুক্ত নয়। বরং ওরাই সিপিআইএম কংগ্রেস বিজেপি থেকে একত্রিত হয়ে আমাদের উপর চড়াও হয় আর বোমাবাজি করে।”

সকাল থেকে এমন ব্যাপক পরিমাণে বোমাবাজিতে এলাকা সন্ত্রাসের চেহারা নিলে সিউড়ি সদর মহকুমার ডিএসপি ডিএনটি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে এলাকায় চলে চিরুনি তল্লাশি। সেই তল্লাসীতে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি এনামুল হক ঘনিষ্ঠ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top