কাটমানি ইসুতে উত্তাল গোবরডাঙ্গা

কাটমানি ইসুতে উত্তাল গোবরডাঙ্গা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,গোবরডাঙ্গা,৬ই জুলাই :কাটমানি ইসুতে উত্তাল গোবরডাঙ্গা
বিজেপির তরফ থেকে পুরসভা অভিযানের ডাক দেওয়া হয় আজ দুপুরে ।সেমতোই পুলিশের তরফ থেকেও প্রস্তুতি রাখা হয় ।পুরসভায় আসার তিনটি রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ।একটি রাস্তা দিয়ে যখন বিজেপির শ’পাঁচেক কর্মী সমর্থকদের মিছিল আসে তখন ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থক রা জোর করে ঢুকে যায় ভেতরে । বাধা সৃষ্টি করে পুলিশ গার্ড রেল তুলে ফেলে দেওয়া হয় । তখনই বিপত্তি বাধে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে । পুলিশের দুজন জখম হয়েছেন ।পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের ২৫ থেকে ৩০ জন জখম হয়েছে ।যার মধ্যে কয়েকজন মহিলাও রয়েছে ।ব্যাপক উত্তেজনা এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top