কাটমানি নিয়ে পুলিশকে জানানোর অপরাধে বিজেপি কর্মীদের উপর হামলা বোমাবাজি

কাটমানি নিয়ে পুলিশকে জানানোর অপরাধে বিজেপি কর্মীদের উপর হামলা বোমাবাজি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট ,২ রা জুলাই : হাড়োয়ায় কাটমানি নিয়ে পুলিশকে জানানোর অপরাধ
বিজেপি কর্মীদের ওপর হামলা ভাঙচুর বোমাবাজি আহত বিজেপি কর্মী।।

বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক এর কুলটি গ্রাম পঞ্চায়েতের কামারগাতী গ্রামের ঘটনা। গতকাল সোমবার রাতের অন্ধকারে কামারগাতী বাজার এলাকায় অতনু সরদার ও আতিয়ার মোল্লা তৃণমূল কর্মী নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ। ভাঙচুরের ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। বিজেপি নেতা দাবি 6 জন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন খোকন মোল্লা শ্রীমন্ত মন্ডল ও আশুরা বিবি মহিলা সহ। যখম ছয়। অভিযোগের তীর তৃনমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে এলাকায় থমথমে ও পুলিশ রয়েছে। বেশ কয়েক জনের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বিজেপি কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ ।এটা। এই বিজেপি কর্মীরা গ্রামবাসীদের নিয়ে কাটমানি ফেরতের দাবিতে হাড়োয়া থানা পুলিশকে জানিয়ে ছিল। রাজনৈতিক সংঘর্ষ না এলাকা দখল খতিয়ে দেখছে প্রশাসন ।গত 48 ঘন্টা আগেও বিজেপি কর্মী অজয় মণ্ডল বছর আঠাশের যুবক। আক্রান্ত হয়েছিলেন কুলটি এলাকায় বাড়ি ফেরার পথে তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top