কাটমানি নিয়ে এবার পোস্টার পড়ল রাজপুর সোনারপুর পৌরসভার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে

কাটমানি নিয়ে এবার পোস্টার পড়ল রাজপুর সোনারপুর পৌরসভার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,রাজপুর সোনারপুর,৩ রা জুলাই : কাটমানি নিয়ে এবার পোস্টার পড়ল রাজপুর সোনারপুর পৌরসভার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে ৷ বিজেপির পক্ষ থেকে এই দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পোস্টার দেওয়া হয়েছে ৷ তাদের অভিযোগ ২৫ নম্বর ওয়ার্ডের তৄণমুল কাউন্সিলার সোনালী রায় ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার টুম্পা দাস সাধারণমানুষের কাছ থেকে কাটমানি নেওয়ার ঘটনায় জড়িত ৷ তাদের সেই টাকা ফেরত দেওয়ার দাবী জানিয়েছেন তারা ৷ ইতিমধ্যে কাটমানি নেওয়ার অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে পৌরসভার ভাইস চেয়ারম্যানকে ৷ কাটমানির বিরুদ্ধে মানুষকে সচেতন করতেই তারা এই পোস্টার লাগিয়েছেন বলে জানান ৷ তাদের অভিযোগ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এলাকার মানুষ ৷ কেন্দ্রীয় প্রকল্পের নাম করে তারা টাকা তুলছেন বলেও অভিযোগ ৷

অভিযুক্ত কাউন্সিল সোনালী রায় বিজেপির এই পোস্টার দেওয়া নিয়ে বলেন যাদের বিরুদ্ধে তারা পোস্টার দিচ্ছেন তারা বিজেপিতে চলে গেলেই তাদের আর কোনও দোষ থাকবে না ৷ মমতা বন্দোপাধ্যায় কাটমানি নিয়ে যে সাহষ দেখিয়েছেন তা দেশের আর কেউ দেখাতে পারবেন না বলে দাবী করেন তিনি ৷ দলনেত্রীর নেওয়া সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন ৷ তার বক্তব্য তার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ প্রমানিত হয় তাহলে দল যে শাস্তি দেবে তা তিনি মাথা পেতে নেবেন ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top