
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৯ শে জুন: কাটমানি ফেরতের দাবিতে জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বাপি রায়ের বাড়িতে বিক্ষোভ।ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।

অভিযোগ ২০১৩-১৪ সালে নিউটাউন শুলংগুড়ির বাসিন্দা স্বপন সূত্র ধর প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশে একটি জমি কেনে। অভিযোগ সেই সময় জমি কেনার জন্য সেই সময় পঞ্চায়েত সদস্য এখন প্রাক্তন বাপি রায় ও তার ভাই দু দফায় সাড়ে পাঁচ লাখ টাকা নেয়।শুধু তাই নয় আরো অভিযোগ পাট্টা যখন দেওয়া হয় সেই সময় যাদের দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে ও টাকা নেওয়া হয়।আজ সেই টাকা ফেরতের দাবিতে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে এলাকার লোকজন বিক্ষোভ দেখায় ।পরে নিউটাউন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



















