কাটমানি ফেরতের দাবীতে বাড়ি ঘেরাও কাউন্সিলরের

কাটমানি ফেরতের দাবীতে বাড়ি ঘেরাও কাউন্সিলরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বারাসাত,১০ ই জুলাই :কাটমানি ফেরতের দাবীতে বাড়ি ঘেরাও কাউন্সিলরের,রাস্তা অবরোধ।ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার ২ নং ওয়ার্ড আরদেবক এলাকায়।বেশ কিছুদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন এলাকার মানুষজন।সরকারী নানাপ্রকার প্রকল্পএর টাকা আত্মসাৎ, নয়ছয়,কাটমানি নেওয়া,উপভোক্তাদের সঠিক সময়ে পরিষেবা নাপৌছে দেওয়া সহ একাধিক অভিযোগে আজ বারাসাত পৌরসভার ২ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি রীনা অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালো উপভোক্তা স্থানীয় মানুষজন।তাদের দাবি অবিলম্বে কাটমানি ফেরৎ দিতে হবে।এরপর উত্তেজিত জনতা ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।যদিও রিনা অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি পঁচিশ থেকে আশি হাজার টাকা নেওয়া হয়েছে তারপর বারাসাত ও দত্তপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও রিনা অধিকারীর বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে।তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top