নিজস্ব সংবাদদাতা,কান্দি, 5ই মার্চ :মঙ্গলবার রাত আটটা নাগাদ মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত কান্দি রুদ্রবাটি গ্রামে গুলি ও বোমার আঘাতে খুন হলেন এক তৃণমূল কর্মী। পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম গৌরাঙ্গ মন্ডল (৩৮)। বাড়ি রুদ্রবাটি গ্রামে । মঙ্গলবার রাতে কান্দি ব্লক অফিস থেকে বাড়ি ফেরার পথে বাড়ি কাছেই দুস্কৃতিরা মটর বাইক আটকাই এবং দুস্কৃতীরা কাছ থেকে গুলি করে এবং বোমা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর । ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে । যদিও কি কারনে খুন তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ ।





















