https://www.youtube.com/watch?v=smzSblDY0SE&feature=youtu.be
নিজস্ব সংবাদদাতা,কান্দি, ২ রা জানুয়ারী :লক্ষাধিক টাকা পনের দাবি ও প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়ার নিয়ে পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ন কোনাইপাড়া গ্রামে । মৃত গৃহবধূর নাম পায়েল কোনাই (১৮)। ঘটনার জেরে আটক করা হয়েছে স্বামী তপন কোনাই ও শ্বশুর লোহারাম কোনাই কে আটক করেছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ


















