নিজস্ব সংবাদদাতা,কান্দি ,৩১ শে মার্চ : ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর । শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের কান্দি থানার কান্দি নেতাজী বাস টার্মিনাসের কাছে । মৃতের নাম অষ্টম দাস ১৯ ।তার বাড়ি কান্দির মাধুনিয়া গ্রামে । প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ওই সাইকেল আরোহী ওই রাস্তা দিয়ে কান্দি বাজার যাচ্ছিলেন । সেই সময় বহরমপুর মুখি ডাম্পার টি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিষে দেয় । ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় । এই ঘটনায় ওই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । পরে সেখানে কান্দি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ চালক সহ ডাম্পার টি আটক করেছে ।
কান্দিতে ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর
কান্দিতে ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















