কান্দিতে তৃনমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

কান্দিতে তৃনমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কান্দি,৬ই মার্চ:কান্দিতে তৃনমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হলো এক সিভিক ভলেন্টিয়ার।অভিযুক্ত যুবককে নাম সুখেন পাল।মৃত তৃণমূল কর্মী গৌরাঙ্গ মন্ডলের মামা মানিক মন্ডল চার জনের নামে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে গত রাতে সুখেন পাল কে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ। বাকি তিন জন অভিযুক্ত পলাতক অক্ষয় পাল, শিশির পাল ও অরুন ঘোষ । তিন জনকে এখনও গ্রেফতার করতে পারে নি কান্দি থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে আজ মহকুমা আদালতে তোলা হয়েছে। গতকাল সন্ধ্যায় কান্দি থানার রুদ্রবাটি গ্রাম যাওয়ার রাস্তায় বোমা মেরে গুলি করে খুন করা হয় তৃনমূল কর্মী গৌরাঙ্গ মন্ডল কে। ঘটনাস্থলে মৃত্যু হয় গৌরাঙ্গ মন্ডলের ।এই খুনের ঘটনায় এক জন কে গ্রেফতার করা হয়েছে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top