
নিজস্ব সংবাদদাতা, কান্দি,২০ শে মে : মাধুনিয়া ১২৬, ১২৭ নম্বর বুথের বাইরে বহিরাগতদের জটলা। পুলিশ বহিরাগতদের হঠাতে গিয়ে বুথের কিছুটা দূর থেকে এক বস্তা উইকেট, হকি স্টিক, দেলচার হাতল উদ্ধার করল। গ্রেপ্তার নেই। রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে এসে সন্ত্রাস করার অভিযোগ তুলেছে।



















