
নিউজ ডেস্কঃ বয়স কুড়ির বেশী হবে না, তবে দুঃসাহসিক প্রেমে হাবুডুবু খাচ্ছে এক তরুণী। রীতিমত মনের মানুষের বাড়ির সামনে ধর্ণায় বসে আছে রোজ। মনের মানুষটি আর কেউ নন! বলিউডের আপাতত হ্যাণ্ডসাম হাঙ্ক কার্তিক আরিয়ান, নব প্রজন্মের হিরোদের মধ্যে বেশ জনপ্রিয় এই কার্তিক। কার্তিকের ফ্যান ফলোয়ারের সংখ্যাটাও নেহাতই কম নয়। তাঁর সঙ্গে ডেটে যাওয়ার জন্য সারা আলি খানের মত অনেকেই মুখিয়ে থাকে। আর সেখানে ফ্যানেরাই বা বাদ যাবে কেন!

তাই কার্তিকের বাড়ির সামনে দিনের পর দিন ধর্ণায় বসে ছিলেন বছর কুড়ির এই তরুণী। সিকিউরিটির চোখ এড়িয়ে কার্তিকের দরজায় হাফিত্যেস করে বসে থাকতো তরুণীটি, শুধুমাত্র কার্তিক আরিয়ানকে একটিবার চোখের দেখা দেখবার জন্য। অবশেষে মিলেছে সুযোগ কার্তিকের সঙ্গে দেখা করার। এমনকি কার্তিকও মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে আলাপ জমান। আলাপচারিতার শেষে বাড়ি ফেরার পালা, আর ঠিক তখনই মেয়েটি ফিল্মি স্টাইলে রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে কার্তিককে বিয়ের প্রস্তাব দিয়েই ফেলল। তবে অপরদিকে হ্যাণ্ডসাম বয় কার্তিক তাঁর সেই ফ্যানের মন ভেঙ্গে একটি সেলফি তুলে হাসি মুখে বিদায় দিতে বাধ্য হলেন।


















