নিজস্ব সংবাদদাতা ১০মে ২০২১কালিম্পং: পাহাড়ের ত্রিবেণী কোভিড হাসপাতালের ওপর চাপ কমাতে কালিম্পংয়ের গভমেন্ট পলিটেকনিক কলেজে সেফহোম তৈরি করা হল।

প্রথম অবস্থায় ৪০টি বেড নিয়ে এই সেফহোম তৈরি করা হচ্ছে। এর মধ্যে পাঁচটি বেড রাখা থাকছে ইমারজেন্সি রোগীদের জন্য। থাকবে অক্সিজেনের ব্যবস্থা। কালিম্পং জেলা প্রশাসন ও পৌরসভার তত্ত্বাবধানে এই সেফ হোম চলবে। প্রতিদিন দিনে দুবার ডাক্তাররা পরিদর্শন করবে।



















