কালিপুজো উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করা হল মালদায়

কালিপুজো উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করা হল মালদায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,০৫.১১.২০১৯,  মালদা রথবাড়ি ফ্লাইওভার কল্যাণ সমিতির উদ্যোগে কালী পূজো উপলক্ষে  সোমবার রাত্রে আয়োজন করা হয়েছিল  নরনারায়ণ সেবার।  সমিতির উদ্যোগে কালী পূজা উপলক্ষে সাত দিনব্যাপী  নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তারমধ্যে দুঃস্থদের বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে সোমবার রাতে নরনারায়ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা উজ্জল সাহা। তিনি জানান, প্রতিবছরই কালী পূজা উপলক্ষে উক্ত ব্যবসায়ী সংগঠনের দ্বারা নানান উদ্যোগ নেওয়া হয়।  এদিন বিশাল নরনারায়ণ সেবার মাধ্যমে সেই কর্মসূচির সমাপ্তি  হয়।  কয়েক হাজার ভক্তের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। রথবাড়ি ফ্লাইওভার কল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। তার পাশাপাশি তিনি আরো জানান, ওই ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি মুকুন্দ লাল সাহা পৌর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগেও কালী পূজা উপলক্ষে সাত দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top