কালিবাড়িতে পুজো দিয়ে দ্বিতীয় দফায় প্রচার শুরু করলেন বাবুল সুপ্রিয়

কালিবাড়িতে পুজো দিয়ে দ্বিতীয় দফায় প্রচার শুরু করলেন বাবুল সুপ্রিয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আসানসোল ,২৯ শে মার্চ :শুক্রবার আসানসোলের হটন রোড কালিবাড়িতে পুজো দিয়ে দ্বিতীয় দফায় প্রচার শুরু করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয় ৷ এদিন সকাল ১২টা নাগাদ সপরিবারে পুজো দিয়ে বাবুল বলেন , নির্বাচন বিধি শুরু হওয়ার পর রাম নবমীকে সামনে রেখে আসানসোল পুরসভার অন্তর্গত আয়োজক সংঘঠনগুলিকে অনুদান দেওয়ার চেষ্টায় এক প্রকার ঘৃণ্য রাজনীতি শুরু করেছেন মেয়র ৷ উনি নিজেকে খুব ধুরন্ধর রাজনৈতিক নেতা হিসাবে তুলে ধরতে চান ৷ কিন্তু ওনার মনে রাখা উচিৎ বেশি বড় হতে গেলে ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ ওনার সংঘঠনগুলিকে অনুদান দেওয়ার সদিচ্ছা থাকলে নির্বাচন বিধি শুরু হওয়ার আগেই কাজটি শুরু করতে পারতেন ৷ উল্লেখ্য গতকাল পুরসভার বোর্ড মিটিং এ রাম নবমীতে আয়োজক সংস্থাগুলিকে ৫০০০ টাকার অনুদান দেওয়ার প্রস্তাব সর্বসম্মতি ক্রমে পাস হয়েছে ৷ যদিও সেখানে প্রস্তাবের বিরোধীতা করেন বিজেপির তিন কাউন্সিলার ৷ তবে অন্যান্য দলের কাউন্সিলার রা মেয়রের প্রস্তাবকে সমর্থন জানান ৷ এবং মেয়র জানান গত তিন বছর ধরেই সংস্থাগুলিকে অনুদান দেওয়া হচ্ছে ৷ তবে নির্বাচন বিধিতে যাতে বিষয়টি আটকে না যায় , তার জন্যে ইতিমধ্যে নির্বাচন আধিকারিক হিসাবে অতিরিক্ত জেলাাশাসকের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে ৷ পাশাপাশি তার প্রচারের কাজে তৈরী গান নিয়ে বিতর্কের প্রশ্নে বাবুল সুপ্রিয় বলেন ৷ তৃণমূল তো পাল্টা গান তৈরী করে প্রচার চালাতে পারে ৷ পাশাপাশি তার সাংসদ এলাকায় ৫ বছরে করা কাজের খসড়া তুলে বলেন , এরপরেও উন্নয়নের কাজ কারো চোখে না পড়লে তার চোখের ছানি পরিষ্কার করা উচিৎ ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top