কালিয়াগঞ্জের ভান্ডার গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচারে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী

কালিয়াগঞ্জের ভান্ডার গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচারে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কালিয়াগঞ্জ,৩০ শে মার্চ :শুক্রবার রায়গঞ্জের বাজারে প্রচারে ঝড় তোলার পর আজ কালিয়াগঞ্জের ভান্ডার গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচারে ঝাঁপালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। ভান্ডার গ্রামপঞ্চায়েতের পূর্ব ভান্ডার, তিলগাঁও, শেরগ্রামসহ বিভিন্ন গ্রামে ছুটে বেড়ালেন তিনি। প্রচারে যেখানেই যাচ্ছেন বিজেপি প্রার্থী সেখানেই দলীয় কর্মী সমর্থকেরা ফুল আর মালায় বরণ করে নিচ্ছেন প্রার্থীকে৷ প্রতিদ্বন্দ্বী সিপিএম, কংগ্রেস এরাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে জানালেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তিনি এও বলেন দেশে এখন একটাই দল প্রাসঙ্গিক সেটা হল নরেন্দ্র মোদীর দল বিজেপি। মানুষ বাংলায় তথা দেশে বিজেপিকেই ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় ফেরাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top