কালোবাজারির জেরে লকডাউনে খাদ্যসামগ্রী মিলছে না অসহায়দের, অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করতে চলছে পুলিশি অভিযান

কালোবাজারির জেরে লকডাউনে খাদ্যসামগ্রী মিলছে না অসহায়দের, অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করতে চলছে পুলিশি অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ এপ্রিল, লকডাউনের মধ্যেই সরকারি গম চাল ও আটা জলপাইগুড়ির ২ টি গোডাউনে গোপন করে রেখেছেন দুই অসাধু ব্যবসায়ী। খবর পেয়ে জলপাইগুড়ি দুর্নীতি দমন শাখার আধিকারিকরা প্রচুর চাল,আটা ও গম উদ্ধার করেন। ডিএসপি বিপুল ব্যানার্জি জানান, জলপাইগুড়ির বউবাজার ও ভিতর পান্ডাপাড়ার দুটি গোডাউন থেকে ৯ কুইন্টাল গম, ১০ কুইন্টাল আটা এবং ৫০ কেজি চাল উদ্ধার করে। তবে গোডাউনে মালিক এখনও পলাতক।

ইতিমধ্যে পুলিশ দুটি গোডাউনের মালিকের নামে মামলা শুরু করেছে। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা জানিয়েছেন, লকডাউনে এই পরিস্থিতিতে এরূপ ঘটনা পরেও ঘটবে আর তাই পুলিশের অভিযান আগামী দিনেও চলবে। অন্যদিকে এই ঘটনার পর জলপাইগুড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসকল অসাধু ব্যবসায়ীদের জন্যই লকডাউনে মানুষ ঠিক মত খাদ্য পাচ্ছে না বলে অভিযোগ ওঠছে। সরকারি চাল, গম ও আটা মজুত করে রাখা গোডাউনের এসকল অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির দাবি চেয়েছে সাধারণ মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top