বিনোদন – টলিপাড়ার জনপ্রিয় নায়িকাদের মধ্যে নুসরত জাহান (Nusrat Jahan) অন্যতম, যিনি যা করেন, তা নিয়ে নেটপাড়ায় আলোচনার শেষ নেই। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় কালো রঙের আউটফিটে ছবি পোস্ট করেছেন। তবে ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের একাংশ ট্রোলিং শুরু করে। পোশাকটির নীচের অংশ এমন ডিজাইনের, যা দেখে মনে হয় যেন ছিঁড়ে গেছে।
কমেন্ট বক্সে নেটিজেনদের কটাক্ষে বলা হয়েছে, “জামাটা ইঁদুরে কেটে দিয়েছে।” কেউ লিখেছেন, “ইডি সিবিআই গেটের বাইরে দাঁড়িয়ে আছে,” আবার কেউ মন্তব্য করেছেন, “ব্যাঙ্কের চুরির টাকায় ড্রেস কিনেছেন?” এরকম নানা ধরনের ট্রোলিং হয় নুসরতের ছবির নীচে। নায়িকা এই ট্রোলিংয়ের কোনও জবাব দেননি।
এর আগে নুসরতকে বহুবার অশ্লীল মন্তব্য, বডি শেমিং এবং ছেলে ঈশানের সঙ্গে ছবি পোস্ট করার কারণে ট্রোল করা হয়েছে। বড়পর্দা থেকে এখন তিনি দূরে থাকলেও যশ এবং ছেলে ঈশানের সঙ্গে ব্যক্তিগত সময় উপভোগ করছেন। চলতি বছরের জানুয়ারিতে নেটিজেনদের অভিযোগে প্রযোজক সমন জারি করেছিলেন, তবে নুসরত ও যশ আইনি পথে মোকাবিলা করেছেন।
নুসরত জাহান অতীতে বিভিন্ন বিতর্কে শিরোনামে থেকেছেন। ২০২৪ সালে তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে সরিয়ে নেন এবং লোকসভা নির্বাচনে টিকিট পাননি। তবে শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যায়। নুসরত আগেও জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি আবার ভোটে লড়বেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজনীতিতে এসেছিলেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর এক অনুষ্ঠানে যশকে নিয়ে তাকে যোগ দিতে দেখা যায়।


















